Sale!
চাকা
Original price was: ৳ 150.00.৳ 115.00Current price is: ৳ 115.00.
-23%‘নবাব সিরাজউদ্দৌলা আছেন?’
‘সিরাজউদ্দৌলা আবার কে? কে বলছেন?
‘আমি মীরজাফর বলছি।’
”হ্যালো।’ ‘কে? দিলওয়ার নাকি? দিলওয়ার হোসেন? হাঃ হাঃ হাঃ। গলাটা কেমন চেনা মনে হচ্ছিলো তাই। হাঃ হাঃ হাঃ। কেমন আছেন?’ হাঃ হাঃ করে হাসছিলাম আমি।
ফোনের ওপার থেকে দিলওয়ারও হাঃ হাঃ করে হাসছিলো। হাসতে হাসতেই বললো, ‘হ্যাঁ, দিলওয়ার হোসেন বলছি। ‘গল্পপত্র’ বের করছি আবার। দীর্ঘ বিরতির পরে। প্রথম সংখ্যাতেই নবাব সিরাজউদ্দৌলা ওরফে সৈয়দ শামিম রেজার লেখা না-থাকলে তো চলবে না। গল্প চাই। সেই সঙ্গে সাক্ষাৎকার। লিখিত। সালাউদ্দিন আপনার সাক্ষাৎকার নিয়ে আসবে। সালাউদ্দিন চৌধুরী।
আপনার শিষ্য।’
আমি হাসছিলাম, ‘সালাউদ্দিন আমার শিষ্য না। আপনারই শিষ্য।’

